| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা নেই: আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১২:৪৪:২৭:অপরাহ্ন  |  ১২০৫৫১২ বার পঠিত
উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা নেই: আসিফ মাহমুদ

সিনিয়র রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা আমরা দিতে যাচ্ছি, কিন্তু কোথা থেকে দেব, সেই ঘোষণা এখনো দিইনি। এখন রাজনৈতিক মন্তব্য দেওয়া ঠিক হবে না। যথাসময়ে আপনারা জানতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন করলে সরকার থেকে পদত্যাগের বিষয় আছে, তাহলে কখন পদত্যাগ করতে পারেন—এমন প্রশ্নে তিনি আরও বলেন, কেবল আমরা দুজন ছাত্র উপদেষ্টাই নয়, আরও যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আছেন, তাদের কেউ কেউও নির্বাচন করবেন এমন কথাও আছে।

আসিফ মাহমুদ বলেন, আসলে কোনো আইন বা বিধান নেই যা বলে উপদেষ্টা থেকে কেউ নির্বাচন করতে পারবে না। তবে স্বার্থের সংঘাত ঘটতে পারে এমন পদে থেকে নির্বাচন করা উচিত নয়। আমি মনে করি, যে বা যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে তাদের পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাব।

উপদেষ্টা আরও বলেন, কোনো বিষয়ই এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে তা জানতে পারবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অবশ্যই কোনো অনিয়ম ঘটলে দুদক তা তদন্ত করতে পারে। এক্ষেত্রে আমাদের কোনো সহায়তার প্রয়োজন হলে আমরা তা দুদককে প্রদান করব।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪