সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাউলদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, মানিকগঞ্জের পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। একই সঙ্গে অন্য দুই এক জায়গায় যেখানেই হামলা হয়েছে সেই সব জায়গায় সাঁড়াশি অভিযান চলছে। দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।
সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হন বাউলরা।
রিপোর্টার্স২৪/এসএন