সিনিয়র রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক চিঠিতে অনুসন্ধান শুরুর বিষয়ে জানানো হয়েছে।
দুদক সূত্র জানায়, দুদক কমিশন অভিযোগটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালককে (তদন্ত-১) একটি চিঠি দেওয়া হয়েছে।
এদিকে এজাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে স্বাগত জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অবশ্যই কোনো অনিয়ম ঘটলে দুদক তা তদন্ত করতে পারে। এক্ষেত্রে আমাদের কোনো সহায়তার প্রয়োজন হলে আমরা তা দুদককে প্রদান করব।
গত ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
রিপোর্টার্স২৪/বাবি