সিনিয়র রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, দুদুকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/বাবি