| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে ধামরাইয়ে পার্কিং বাসে রহস্যজনক আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৩:৪৪:৫২:পূর্বাহ্ন  |  ১১৯২৩৮৩ বার পঠিত
মধ্যরাতে ধামরাইয়ে পার্কিং বাসে রহস্যজনক আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে আগুন লাগে। গুলিস্তান-ধামরাই রোডে চলা ডি-লিংক বাসটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামসুল হক জানান, রাতের ওই সময়ে চালক বাসটি সড়কের পাশে রেখে চলে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা বাস থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, তবে তারই আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে বাসটির আসন, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

চালকের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। এতে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ হতাহত না হওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি পার্কিং করা ছিল। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নেভানো যায়। ঘটনাস্থলে গিয়ে বাসটির ভেতরের অংশ পোড়া অবস্থায় দেখা গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪