| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১০:০২:১১:পূর্বাহ্ন  |  ১১৮২৫৭০ বার পঠিত
আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ডিটওয়া বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়া উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ৮.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

শুক্রবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৮৪৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা থেকে ১ হাজার ৮৪০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা কিংবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪