| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়াকে দেখতে গেলেন আইন উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১৯:৫৪:০২:অপরাহ্ন  |  ১২১৭৪৫২ বার পঠিত
খালেদা জিয়াকে দেখতে গেলেন আইন উপদেষ্টা

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।শুক্রবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং কিছু সময় সেখানে অবস্থান করে চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। এক ফেসবুক পোস্টে তিনি বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করতে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪