| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিসহ ৭ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন শনিবার থেকে চালু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ২১:৪০:২২:অপরাহ্ন  |  ১২১০৩৭৩ বার পঠিত
সৌদিসহ ৭ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন শনিবার থেকে চালু

রিপোর্টার্স২৪ ডেস্ক: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সঠিক ঠিকানা না দেওয়ায় স্থগিত থাকা প্রবাসী ভোটার নিবন্ধন সৌদি আরবসহ সাত দেশে আবার চালু হচ্ছে। নির্বাচন কমিশন জানায়, শনিবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে নিবন্ধন কার্যক্রম পুনরায় শুরু হবে।

ইসি কর্মকর্তারা জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালট নিশ্চিত করতে অবশ্যই সঠিক ও গ্রহণযোগ্য ঠিকানা দিতে হবে। প্রয়োজনে বন্ধু-আত্মীয় বা নিকটস্থ পরিচিত প্রতিষ্ঠানের ঠিকানাও ব্যবহার করা যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করে ইসি। ঠিকানা ত্রুটির কারণে গত বৃহস্পতিবার এই সাত দেশে নিবন্ধন সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪