| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশা সিইসি

দ্বিতীয় সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৬:৩৪:৫০:পূর্বাহ্ন  |  ১১৮৮১৫৩ বার পঠিত
দ্বিতীয় সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের সকলকে নির্বাচনের তফসিল জানানো হবে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শনের সময় সিইসি বলেন, আমরা মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ, দেশের মানুষকে সুন্দর, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আমাদের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব।

তিনি আরও জানান, এবার সাধারণ নির্বাচনের সঙ্গে একাধিক গণভোটও অনুষ্ঠিত হবে, যার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’ ভিত্তিতে। আইন অনুযায়ী প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক ভোটের কোনো বিকল্প নেই—যা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে নির্ধারিত হয়েছে।

সিইসি উল্লেখ করেছেন, এখন থেকে তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় ভোট ও গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণার দায়িত্ব পালন করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪