| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৭:১৪:০৭:পূর্বাহ্ন  |  ১২২০০১৪ বার পঠিত
মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায়  যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য’অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে এ বৈঠক হয়। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফরের আলোচ্য বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলাপ হয়।

এর আগে চলতি বছরে ড. খলিলুর রহমান কয়েক দফা সরকারি সফরে ওয়াশিংটন যান এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সাম্প্রতিক মাসগুলোতেও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে একাধিক বৈঠক করেছেন। তবে এসব আলোচনার বিস্তারিত বিষয়বস্তু কোনো পক্ষই প্রকাশ করেনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪