| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা রাষ্টপতির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৮:০৪:১৫:পূর্বাহ্ন  |  ১১৯৩৪৮২ বার পঠিত
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা রাষ্টপতির
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় জানানো হয়, রাষ্ট্রপতি সংকটাপন্ন খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিয়মিতভাবে তার চিকিৎসার অগ্রগতি খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, তার জন্য সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ হিসেবে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমা নয়াপল্টনের একটি দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি বলেন, গত দুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

জানা গেছে, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে তার নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪