| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এভারকেয়ারে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৯:২৫:৪৪:পূর্বাহ্ন  |  ১১৮১৫৪৩ বার পঠিত
এভারকেয়ারে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক আপডেট জানতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য নেন।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মুহাম্মাদ মামুনুল হক। তার ঠিক আগে হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। চিকিৎসকদের মতে, তার অবস্থার এখনও উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪