| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খেলাপি ঋণ সংকট কাটাতে ৫ থেকে ১০ বছর লাগবে : গভর্নর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১২:৫৭:১৬:অপরাহ্ন  |  ১১৭৮৩৭৭ বার পঠিত
খেলাপি ঋণ সংকট কাটাতে ৫ থেকে ১০ বছর  লাগবে : গভর্নর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট খেলাপি ঋণ সংকট কাটিয়ে উঠতে কমপক্ষে ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, খেলাপি ঋণ এখন ছোট সমস্যা নয়, দেশের ব্যাংক খাতের মোট ঋণের এক-তৃতীয়াংশেরও বেশি বর্তমানে খেলাপি। বাকি দুই-তৃতীয়াংশ ঋণের ওপর নির্ভর করেই ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এতে পুরো আর্থিক খাতই গুরুতর চাপের মুখে পড়েছে।

তিনি জানান, প্রতি প্রান্তিকে নতুন হিসাব যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে খেলাপি ঋণ আরও বাড়ছে। দুই বছর আগে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ২৫ শতাংশ হতে পারে এমন ধারণা থাকলেও তখনকার সরকার দাবি করেছিল হার ৮ শতাংশ। এখন দেখা যাচ্ছে খেলাপি ঋণের হার ৩৫ শতাংশ ছাড়িয়েছে।

গভর্নর বলেন, এই সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। ধাপে ধাপে এগোতে হবে। সম্পূর্ণ উত্তরণে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে।

এ সময় তিনি আরও বলেন, আমদানি ঋণপত্র খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে পর্যাপ্ত ডলার মজুত রয়েছে। রমজান সামনে রেখে পণ্য আমদানি নিয়ে কোনো শঙ্কা নেই। ইতোমধ্যে গত বছরের একই সময়ের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি এলসি খোলা হয়েছে।

সামপ্রতিকভাবে একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের প্রসঙ্গে গভর্নর জানান, নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪