| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিকের শিক্ষকদের আলটিমেটাম

রোববারের মধ্যে দাবি না মানলে বার্ষিক পরীক্ষা বর্জন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১৩:৪১:০৩:অপরাহ্ন  |  ১১৯৮৮১৬ বার পঠিত
রোববারের মধ্যে দাবি না মানলে বার্ষিক পরীক্ষা বর্জন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতি অব্যাহত রয়েছে। গত ২৭ নভেম্বর থেকে সারাদেশের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক এ কর্মসূচি পালন করছেন। বার্ষিক পরীক্ষা ঘনিয়ে আসায় এবার তারা সরকারকে নতুন আলটিমেটাম দিলেন।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল রোববার (৩০ নভেম্বর)-এর মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা তারা বর্জন করবেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, লাগাতার কর্মবিরতি চলছে। সারাদেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। রোববারের মধ্যে দাবি মানা না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত, যাদের বেশিরভাগই সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডে রয়েছেন। গ্রেড উন্নীতকরণসহ তিন দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন।

গত ৮ থেকে ১২ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। ওই কর্মসূচিতে পুলিশি অভিযানে দেড় শতাধিক শিক্ষক আহত হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে তারা শ্রেণিকক্ষে ফেরেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় পুনরায় কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪