রিপোর্টা্র্স২৪ডেস্ক: ধর্ম অবমাননা ও শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে সাউন্ডবাংলা-পল্টনাড্ডা, ২০১৫ এর আয়োজনে বক্তারা বলেছেন, দ্রুত ‘ধর্ম সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে, যাতে যার-তার হাতে বিচার চালানো বন্ধ হয়। তাঁদের বক্তব্য, অপরাধ করলে বিচার হবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, কোনো গোষ্ঠীর হাতে নয়। সব ধর্মের প্রতি সম্মান রেখে শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
বিজয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আড্ডাজন ছিলেন প্রভাষক ও কবি রিপন শান। গান-কবিতা-ছড়ার পরিবেশনায় অংশ নেন কথাশিল্পী শান্তা ফারজানা, সাংবাদিক লেখক আরিফ রহমান, ছড়াকার মোহাম্মদ শামীম মিয়া ও কবি বিমলেন্দু বিশ্বাসসহ অনেকে। অনুষ্ঠানে সাউন্ডবাংলা-পল্টনাড্ডা, ২০১৪ তম আসরের বিজয়ীদের হাতে নগদ অর্থ ও বই তুলে দেন দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী।
বক্তারা বলেন, ধর্মানুভূতিতে আঘাত না করে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখতে আইনগত উদ্যোগ জরুরি। দ্রুত ‘ধর্ম সুরক্ষা আইন’ প্রণয়নই হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কার্যকর পথ।
রিপোর্টার্স২৪/বাবি