| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেটের ভেতর লুকানো ৭,৮০০ ইয়াবা উদ্ধার

জেনেভা ক্যাম্পে ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ২১:৫৬:৩৪:অপরাহ্ন  |  ১২২৪৯১২ বার পঠিত
জেনেভা ক্যাম্পে ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইয়াবা সরবরাহ করতে আসা চার রোহিঙ্গাকে মোহাম্মদপুর থানা পুলিশ আটক করেছে। তাদের পেটের ভেতরে লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে জেনেভা ক্যাম্প সংলগ্ন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয় তাদের। আটককৃতরা হলেন—সাদেক (২৪), রমজান (২৫), সৈয়দ নুর (২৫) ও নাসির উদ্দিন (১৯)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ জানান, চারজন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিশেষ কৌশলে ইয়াবা নিয়ে জেনেভা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিল। তাদের পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি তারা স্বীকার করলে হাসপাতাল থেকে এক্সরে করে চিকিৎসকের সহায়তায় ৭৮০০ পিস উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অন্য কেউ এ ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪