| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,২০৭

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ২৩:৪৫:৫২:অপরাহ্ন  |  ১২১৫১৬৯ বার পঠিত
দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,২০৭

রিপোর্টার্স২৪ডেস্ক: সারা দেশে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১,২০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৭৬২ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৪৫ জনকে অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ে এ তথ্য জানান এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন। তিনি জানান, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, তিনটি ককটেল, পাঁচটি রামদা, একটি চাপাতি, তিনটি ফালা, তিনটি দেশীয় তৈরি এলজি, সাত রাউন্ড কার্তুজ, আটটি তাজা গোলা, চারটি ফাঁকা গোলা, ছয়টি ফাঁকা কার্তুজ, একটি দেশীয় দা, একটি একনলা এলজি এবং একটি পাইপগান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪