| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উৎসবমুখর পরিবেশে ডিআরইউতে চলছে ভোটগ্রহণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৪:২৩:২৭:পূর্বাহ্ন  |  ১১৭৮৮৬৩ বার পঠিত
উৎসবমুখর পরিবেশে ডিআরইউতে চলছে ভোটগ্রহণ

সিনিয়র রিপোর্টার:  উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকদের অরাজনৈতিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সভাপতি পদে (১টি পদ) প্রার্থীরা হলেন— আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী এবং তৌহিদুল ইসলাম মিন্টু।

সহসভাপতি পদে (১টি পদ) লড়ছেন হালিম মোহাম্মদ ও মেহেদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে (১টি পদ) প্রার্থীরা হলেন— মাহমুদুল হাসান, মঈনুল আহসান এবং মাইনুল হাসান সোহেল।

যুগ্ম সম্পাদক পদে (১টি পদ) মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে (১টি পদ) প্রার্থীরা হলেন— নিয়াজ মাহমুদ সোহেল ও সাখাওয়াত হোসেন সুমন।

সাংগঠনিক সম্পাদক পদে (১টি পদ) প্রতিদ্বন্দ্বিতা করছেন— আকতারুজ্জামান, এম. এম. জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সাঈদ শিপন, সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।

দফতর সম্পাদক পদে (১টি পদ) মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক পদে (১টি পদ) প্রার্থীরা হলেন— জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন মহিন এবং মাহমুদ সোহেল।

ক্রীড়া সম্পাদক পদের জন্য লড়ছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা।

সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— আমিনুল হক ভূঁইয়া এবং মো. সলিম উল্লাহ (এস ইউ সেলিম)।

কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের (৭টি) পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী— আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

রিপোর্টার্স২৪/এসএন


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪