| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিবালয়ে অগ্নিকাণ্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৯:০৩:৫৪:পূর্বাহ্ন  |  ১১৯১৭১৭ বার পঠিত
সচিবালয়ে অগ্নিকাণ্ড
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের ১০ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিস জানতে পারে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সচিবালয়ের নতুন ভবনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

আগুনে ক্ষতির মাত্রা ও কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪