| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘শেখ হাসিনার প্রত্যর্পণ না হলেও ভারত–বাংলাদেশ সম্পর্ক থেমে থাকবে না’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১১:৫৯:১০:পূর্বাহ্ন  |  ১২০৯৭৩২ বার পঠিত
‘শেখ হাসিনার প্রত্যর্পণ না হলেও ভারত–বাংলাদেশ সম্পর্ক থেমে থাকবে না’
ছবির ক্যাপশন: জাতীয় প্রেস ক্লাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

কূটনৈতিক প্রতিবেদক: জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আটকে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দণ্ডিত হওয়ায় তাকে দ্রুত ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিস্তার পানিবণ্টন, সীমান্ত হত্যা এসব ইস্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন থেকে আলাদা। একটির ওপর আরেকটি নির্ভরশীল নয়। দেশের স্বার্থ রক্ষায় প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, কত সময় লাগবে বলা যাচ্ছে না, তবে দেশের আদালতের রায় কার্যকর করতে আমরা তাকে ফেরত পাওয়ার ব্যাপারে আগ্রহী।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ওই সাবেক মন্ত্রীর ভারতেই অবস্থান জানা গেলেও তাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা আলোচনা হয়নি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুদ্ধাবস্থা না থাকা সত্ত্বেও বাংলাদেশ–ভারত সীমান্তে যে হত্যাকাণ্ড ঘটে, তা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। বাংলাদেশ এ বিষয়ে ধারাবাহিকভাবে নিন্দা জানিয়ে আসছে।

‘ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল’ এ ধারণার বিরোধিতা করে তৌহিদ হোসেন বলেন, উষ্ণতা ছিল দুই সরকারের মধ্যে। কিন্তু এ সম্পর্ক দিয়ে না সীমান্ত হত্যা, না নদীর পানির হিস্যা কোনো সমস্যারই সমাধান হয়নি। জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক কখনো গড়ে ওঠেনি। তাই এই বাহ্যিক সম্পর্ককে তিনি ‘উষ্ণ’ বলতে রাজি নন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪