| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না—এমনটি ভাবার কারণ নেই’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৩:১৭:৩৪:অপরাহ্ন  |  ১১৯৮৭৩৬ বার পঠিত
‘তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না—এমনটি ভাবার কারণ নেই’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। যদিও দলটির নেতারা বিভিন্ন সময়ে বলে আসছেন, তিনি শিগগির দেশে ফিরবেন। এরই মধ্যে তারেক রহমান নিজেও তার দেশে ফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

তবে তারেক রহমান দেশে না ফিরলে আসন্ন জাতীয় নির্বাচন হবে না বা নির্বাচন বন্ধ হয়ে যাবে—এমনটি মনে করছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হওয়ার কোনো কারণও দেখছেন না তিনি।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না—এটা আমার ঠিক মনে হয় না। একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে, তা মনে করার কারণ দেখি না। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব উল্লেখ করে তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, উনি খুবই অসুস্থ। এ মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। একটু উন্নতি হলে পার্টি (বিএনপি) যদি অনুরোধ করে, সরকার সহযোগিতা করবে। প্রয়োজন অনুযায়ী যেটুকু সহায়তা দরকার, আমরা করছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪