রিপোর্টার্স২৪ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় ঘুস গ্রহণ ও জাল–ভুয়া কাগজপত্রের মাধ্যমে যাত্রীদের ছাড়পত্র দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার(৩০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় গিয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন এবং ইমিগ্রেশন পুলিশ সুপারসহ দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইমিগ্রেশন কর্মকর্তাদের যোগসাজশে ঘুষ লেনদেন ও জাল কাগজপত্র ব্যবহার করে ছাড়পত্র প্রদান–সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র যাচাই–বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।
দুদক আরও বলেছে, প্রাথমিক অভিযোগের সত্যতা যাচাই ও অনিয়মের উৎস শনাক্তে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/বাবি