| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চকবাজারে ভবনের আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১২:৫৬:৫৩:অপরাহ্ন  |  ১২১২৫৮২ বার পঠিত
চকবাজারে ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ওই বাড়ির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লেগেছে দুটি ভবনে। এর মধ্যে একটি ভবনের নিচতলায় ডালের গোডাউন ও মিল, দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন ও তৃতীয় তলায় লাগেজ ফিটিংস কারখানা ছিল। অন্য ভবনের নিচতলায় ওয়ার্কশপ ও দোতলায় অফিস রয়েছে।

একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪