| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরে ৪ নারীর কাছে মিললো ১০২টি মোবাইল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১৩:১৮:৩১:অপরাহ্ন  |  ১২০১৮৯১ বার পঠিত
বিমানবন্দরে ৪ নারীর কাছে মিললো ১০২টি মোবাইল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চার যাত্রীর কাছ থেকে ১০২টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯০টি আইফোন রয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে ঢাকা আসেন তারা। এসময় কাস্টমস এবং এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে ফ্লাইটের অভ্যন্তরের সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাত নামের এই চার নারীকে তল্লাশি করা হয়। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫টি আইফোন ১৭ প্রো-ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোনসহ সর্বমোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়। 

পরবর্তীকালে তারা ফোন সম্পর্কে কোনও তথ্য না দিতে পারায় নিয়ম অনুযায়ী একটি করে ফোন বৈধভাবে আনা যায় সেই নিয়মে ৪ জনকে ৪টি দিয়ে বিমানবন্দর কাস্টমস মোট ৯৮টি মোবাইল ফোন জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪