| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১৩:৫৬:৪৮:অপরাহ্ন  |  ১২০২৫১৮ বার পঠিত
জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও দলগুলোকে নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে আরপিওতে থাকা এ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার(১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আগামী ১০ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটে তিনি বিধানটি স্থগিতের পাশাপাশি জোটের জন্য অভিন্ন প্রতীক ব্যবহারের সুযোগ বহাল রাখার আর্জি জানান। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়েছে।

মোমিনুল আমিনের দাবি, আরপিওতে আনা সংশোধনীটি অসাংবিধানিক এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তাঁর অভিযোগ, এই সংশোধনী মূলত জামায়াত ও এনসিপিকে নির্বাচনী সুবিধা দিতে প্রণয়ন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪