| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১৪:৪১:০৭:অপরাহ্ন  |  ১২১৩৪৩৪ বার পঠিত
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা
ছবির ক্যাপশন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।

বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করছে। পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খালেদা জিয়া এবং জিয়া পরিবার এসএসএফের বিশেষ নিরাপত্তা পাবেন।

বার্ধক্য জনিত নানান জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে নেতাকর্মীসহ সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন। হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন থাকলেও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে দাবি অনেকের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪