| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, বসেছে ব্যারিকেড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৬:১৫:১০:পূর্বাহ্ন  |  ১১৭৩৯৫১ বার পঠিত
এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, বসেছে ব্যারিকেড

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে গত রাত থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালেই হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ সীমিত রাখা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, গত রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকে ব্যারিকেড বসানো হয় এবং আশপাশে জনসমাগম রোধ করা হয়। হাসপাতাল সূত্রের বরাতে জানানো হয়েছে, রোগী ও তাদের পরিবারের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করাই মূল উদ্দেশ্য।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাতেই হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা নিয়ে হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বের হয়ে স্বাস্থ্য সংক্রান্ত কোনো মন্তব্য করেননি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত হাসপাতাল পরিদর্শন করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪