| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচার বিভাগীয় সচিবালয়ের কার্যক্রম শুরু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৭:৩৩:৩৯:পূর্বাহ্ন  |  ১১৭৫৩১০ বার পঠিত
বিচার বিভাগীয় সচিবালয়ের কার্যক্রম শুরু

সিনিয়ার রিপোর্টার : বিচার বিভাগের পৃথক সচিবালয়ের কার্যক্রম শুরু হচ্ছে। অর্গানোগ্রাম ঠিক করতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। সাত সদস্যের কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের সময় এমনটি জানান প্রতিষ্ঠানের সচিব হাবিবুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, আগামী ৭ ডিসেম্বর বিচার বিভাগীয় অর্গানোগ্রামের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

ইতোমধ্যে এই সচিবালয়ে কাদেরকে জনশক্তি হিসেবে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে খসড়া করা হয়েছে।

এর আগে গতকাল এই সচিবালয়ের সচিব হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আর বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন করা হয় গত রোববার বিকেলে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪