| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ

যমুনায় বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৭:৪৩:১৭:পূর্বাহ্ন  |  ১২০৪৯৩৩ বার পঠিত
যমুনায় বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় এভারকেয়ার হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি, নিরাপত্তা ও যাতায়াতে বিশেষ সুবিধা প্রদানসহ তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকরের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে বলেও জানানো হয়।

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি আরও কিছু জটিলতার সম্মুখীন হয়েছেন। অবস্থার অবনতি হলে তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয় এবং পরে রোববার ভোরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪