| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের প্রয়োজনীয় সকল নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৯:৫৪:৪০:পূর্বাহ্ন  |  ১১৬৯২৫১ বার পঠিত
তারেক রহমানের প্রয়োজনীয় সকল নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই। তিনি বলেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত। বিশেষ যাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন, তাদের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।’

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে কোর কমিটির বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে দলটির প্রত্যাশা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪