| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ১৮:৫১:২১:অপরাহ্ন  |  ১১৭৬০৪৮ বার পঠিত
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক সামাদ উদ্দিন বিজয় (২৭)–কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি দল রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ঢামেক মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় আগারগাঁও ও ডেমরা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগের মুখোমুখি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪