| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে বুধবার

শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি থামাল শিক্ষকরা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ২১:৫৬:০৪:অপরাহ্ন  |  ১১৯৩৪৯৫ বার পঠিত
শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি থামাল শিক্ষকরা

রিপোর্টার্স২৪ডেস্ক: সরকারি মাধ্যমিক শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক চাপ বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এর ফলে দীর্ঘ অনিশ্চয়তার পর আগামীকাল বুধবার থেকে সারাদেশে নিয়মিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসমাশিস জানায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও শিক্ষাপর্বকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা শিক্ষকসমাজের অন্যতম দায়িত্ব। তাই বুধবার (৩ ডিসেম্বর) থেকে সব বিদ্যালয়ে সুষ্ঠুভাবে বার্ষিক পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতির ন্যায্য দাবি-দাওয়ার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনোভাবেই শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। সংগঠনটি জানায়, দাবি বাস্তবায়নসংক্রান্ত পরবর্তী ঘোষণা আলোচনার মাধ্যমে শিগগিরই জানানো হবে।
উল্লেখ্য, এন্ট্রি-পদের বেতন নবম গ্রেডসহ চার দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ পালন করে আসছিলেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা বার্ষিক পরীক্ষা, এসএসসি নির্বাচনী পরীক্ষা ও খাতা মূল্যায়ন থেকেও বিরত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪