| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসী ভোটার ৫৫ লাখ, নিবন্ধন করেছেন ১ লাখ ৫৫ হাজার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ০৬:১৭:২৩:পূর্বাহ্ন  |  ১১৭৬৭৪৮ বার পঠিত
প্রবাসী ভোটার ৫৫ লাখ, নিবন্ধন করেছেন ১ লাখ ৫৫ হাজার

রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৫৫ হাজার ৩৪৮ প্রবাসী। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৭৬৬ ও নারী ১৭ হাজার ৫৮২ জন। তবে সরকারী তথ্যমতে বিদেশে থাকা ভোট দেয়ার উপযুক্ত প্রবাসীর সংখ্যা প্রায় ৫৫ লাখ। 

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালটের অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে। 

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন ৷ এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে ৷ গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি। 

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪