| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শতাব্দীর সর্বোত্তম নির্বাচন আয়োজনের লক্ষ্য ইসির

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ০৬:৩৮:০৮:পূর্বাহ্ন  |  ১২০১৬৪১ বার পঠিত
শতাব্দীর সর্বোত্তম নির্বাচন আয়োজনের লক্ষ্য ইসির
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের স্বার্থে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন নতুন মাত্রা যোগ করবে। গত দেড় দশকে আমাদের নির্বাচনী ব্যবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি জানান, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে এবং আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুটি ব্যালটে ভোট দিতে একজন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি। ভোটের দিনে গণমাধ্যমকর্মীদের অবাধ চলাচল নিশ্চিত করার আশ্বাস দেন নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন এখন ব্যস্ত সময় পার করছে। তিনি বলেন, “শতাব্দীর সর্বোত্তম নির্বাচন আয়োজন করাই ইসির লক্ষ্য।”

ইটিআইয়ের মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪