| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজও ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৩:৪১:২৫:অপরাহ্ন  |  ১১৭৬০৪৮ বার পঠিত
আজও ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

স্টাফ রিপোর্টার: রাজধানীতে বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর একটি কাপড় পড়েছিল। এই অবস্থার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কাপড়টি অপসারণের প্রক্রিয়া বেলা ১২টা ২২ মিনিটে শুরু হয় এবং প্রায় ২০ মিনিটের মধ্যে, অর্থাৎ ১২টা ৪২ মিনিটে, আবার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এই সময়ে যাত্রীরা সাময়িকভাবে স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।

ডিএমটিসিএল জানিয়েছে, এই ধরনের ঘটনা খুবই বিরল, তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রেন চলাচল স্থগিত করা হয়। এছাড়াও, যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ আরও জোরদার করা হবে।

এর আগে আলাদা আলাদা কারণে বেশ অনেকবার বন্ধ রাখা হয় মেট্রোরেলের চলাচল। এরমধ্যে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের পর, মেট্রোর লাইনে অবিষ্ফরিত ককটেল উদ্ধার এবং ট্রেনের ছাদে যাত্রী ওঠার পর মেট্রো বন্ধ রাখার ঘটনা অন্যতম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪