| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইনকামিং কলরেট কারচুপিতে রাষ্ট্রের ক্ষতি ৯ হাজার কোটি টাকা

বিটিআরসির সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৪:১৩:২২:অপরাহ্ন  |  ১১৭১১৫৩ বার পঠিত
বিটিআরসির সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টার্স২৪ডেস্ক: আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে দুদক সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ বিটিআরসির সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে। দুদকের ইতিহাসে এবারই প্রথম কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো।

মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিরা হলেন—সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার জহুরুল হক, মো. রেজাউল কাদের ও মো. আমিনুল হাসান।

এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সরকারের অনুমোদন ছাড়াই পরীক্ষামূলক সময়ের কল রেট ০.০৩ ডলার থেকে ০.০১৫ ডলার করা হয়। রেভিনিউ শেয়ারও ৫১.৭৫ শতাংশ থেকে ৪০ শতাংশে নামানো হয়—যা বেআইনি। এতে রেভিনিউ শেয়ার, কম রেট ও বৈদেশিক মুদ্রা না আসাসহ মোট ক্ষতি দাঁড়ায় ৯ হাজার ১০ কোটি টাকার বেশি।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে। এছাড়া সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদসহ আরও অভিযোগে পৃথক অনুসন্ধান চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪