রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত নিশ–১ এইচএসসি পরীক্ষা–২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৭.২০ শতাংশ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ।
এ বছর নিশ–১ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট ৪ হাজার ১৬১ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ৩ হাজার ৮৫৯ জন পরীক্ষায় অংশ নেন এবং ৩ হাজার ৩৬৫ জন উত্তীর্ণ হয়েছেন।
ফলাফলে ১ জন জিপিএ–৫, ৪৬৯ জন জিপিএ এ+, ১ হাজার ১১৩ জন জিপিএ এ-, ১ হাজার ৩৯১ জন জিপিএ বি এবং ৩৯১ জন জিপিএ সি পেয়েছেন। ফল বাউবির ওয়েবসাইটে (result.bou.ac.bd) জানা যাবে।
উপ–উপাচার্যের অনুমোদনের পর স্পট এভালুয়েশনের মাধ্যমে মাত্র ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। এছাড়া মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) ২৫১তম টার্মের প্রথম ও তৃতীয় সেমিস্টারের কোর্সভিত্তিক চূড়ান্ত ফলাফলও প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা।
রিপোর্টার্স২৪/বাবি