| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনের ৪ সদস্যের চিকিৎসক দল এভারকেয়ারে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৮:০৩:১৩:অপরাহ্ন  |  ১২০৩০০৫ বার পঠিত
চীনের ৪ সদস্যের চিকিৎসক দল এভারকেয়ারে

সিনিয়ার রিপোটার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্যের পর এবার চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে তারা বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে চিকিৎসকদের স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তাদের গ্রহণ করেন সাবেক সচিব আব্দুল খালেক। এর আগে একই দিনে সকালে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় আসেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা বেড়ে গেলে ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে তার চিকিৎসা তদারকি করছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমান মেডিকেল বোর্ডের সঙ্গে চীনের আরও ১০ সদস্যের চিকিৎসক দল কাজ করছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা চিকিৎসায় সহযোগিতা করছেন।

বর্তমান মেডিকেল বোর্ডে রয়েছেন দেশের শীর্ষ বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কয়েকজন চিকিৎসক। বহুজাতিক এই মেডিকেল টিম সমন্বিতভাবে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪