| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: কানাডীয় হাইকমিশনার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৯:০৬:৪১:অপরাহ্ন  |  ১১৬৩৭২৬ বার পঠিত
নির্বাচনে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: কানাডীয় হাইকমিশনার

রিপোর্টার্স২৪ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। তিনি মনে করেন, নির্বাচন ঘিরে সাংবাদিকদের সামনে নানা প্রতিবন্ধকতাও দেখা দিতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার কানাডা ক্লাবে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)-এর সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের স্বাধীনতার বিকল্প নেই। জবাবদিহিতা, স্বচ্ছতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য।

হাইকমিশনার বলেন, সাংবাদিকতা সমাজকে সচেতন ও জবাবদিহিমূলক রাখে, গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে। বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সাংবাদিকরা ভোটারদের আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করতে বড় ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে জার্মান চার্জ ডি অ্যাফেয়ার্স এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমানও বক্তব্য দেন।

২০১৯ সালে প্রতিষ্ঠিত মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় কাজ করছে। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এর সদস্য, যার মধ্যে রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, সুইডেনসহ আরও অনেক দেশ। সাংবাদিকদের নিরাপত্তা, আইনি কাঠামোর সংস্কার ও কূটনৈতিক উদ্যোগেও সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে থাকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪