| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় কাতার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৮:২০:৩০:পূর্বাহ্ন  |  ১২০০০৬৬ বার পঠিত
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় কাতার

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে এয়ার অ‍্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে কাতার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, কাতারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে বিএনপিকে এ তথ‍্য জানানো হয়েছে।

এর আগে গত ২৯ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে।

২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে আজও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতা-কর্মীরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।

খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল গতকাল বুধবার বিকেলে ঢাকায় এসেছেন। তাঁর চিকিৎসায় সহায়তা করতে গতকালই যোগ দেন চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল। গতকাল রাত ৯টার পর তাঁরা ঢাকায় অবতরণ করেন। সেখান থেকে তাঁরা সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন।

দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসায় সহায়তা করতে ১ ডিসেম্বর চীনের চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় আসে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪