| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমজনতা’ ও ‘জনতা’র বিরুদ্ধে আপত্তি আহ্বান ইসির

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:৫৯:০৩:অপরাহ্ন  |  ১১৮২৪৬৮ বার পঠিত
‘আমজনতা’ ও ‘জনতা’র বিরুদ্ধে আপত্তি আহ্বান ইসির

স্টাফ রিপোর্টার: আমজনতার দল এবং জনতার দল নামের নতুন দুটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দল দুটির বিরুদ্ধে কারো কোনো আপত্তি আছে কি না, তা জানতে চেয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে এই আপত্তি জানাতে বলেছে ইসি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ দাবি ও আপত্তি আহ্বান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এতে জানানো হয়েছে, ‘আমজনতার দল’ দলটির জন্য প্রতীক হিসেবে প্রজাপতি চেয়েছে এবং ‘জনতার দল’ চেয়েছে কলম। দল দু’টিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে, তা নির্ধারিত সময়ের মধ্যে ইসিতে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪