| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৌদ্ধ বিহার ও শ্মশান সংস্কারে বিজিবির আর্থিক সহায়তা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৫:৪৬:১১:অপরাহ্ন  |  ১১৯৭৭৫০ বার পঠিত
বৌদ্ধ বিহার ও শ্মশান সংস্কারে বিজিবির আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুধুকছড়ি গ্রামে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ত্রিপুরাপাড়ায় দুটি টিউবওয়েল স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন তিনি।

এসময় তিনি অংজ পাড়া গ্রামে উযেয়া বৌদ্ধ বিহার ও শ্মশান সংস্কারের জন্য ধর্মীয় গুরুর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। 

জোন কমান্ডার জানান, সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪