| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৫:৫৫:২২:অপরাহ্ন  |  ১১৭৪১৮৫ বার পঠিত
খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন,বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা শুধু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাবেন ।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদারের উপস্থিতিতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন,ভিভিআইপি প্রোটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়।এ বিষয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রসঙ্গে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪