| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকরির কথা বলে তরুণীকে ধর্ষণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৫:৫৮:৩৫:অপরাহ্ন  |  ১১৭১২৫২ বার পঠিত
চাকরির কথা বলে তরুণীকে ধর্ষণ

নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাকরির কথা বলে এক তরুণীকে (২২) গেস্ট হাউসে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বন্দর উপজেলা মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গেস্ট হাউসে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

অভিযুক্তরা হলেন, ডালিম (৩৭), মারুফ (৩৫) ও উজ্জল (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভার ব্রিজের নিচে ডালিমের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরে ১ ডিসেম্বর চাকরি দেওয়ার প্রলোভনে মদনপুর বাসস্ট্যান্ডে আসতে বলা হয়। ২ ডিসেম্বর সকালে তিনি পৌঁছালে ডালিম তাকে গেস্ট হাউসে নিয়ে আটকে রাখে এবং আরও দুইজনকে সঙ্গে নিয়ে ধর্ষণ করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, গণধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪