| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশাল ৩: ধানের শীষের মনোনয়ন পেলেন আইনজীবী জয়নুল আবেদীন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৬:১৭:২৫:অপরাহ্ন  |  ১১৫৭১২২ বার পঠিত
বরিশাল ৩: ধানের শীষের মনোনয়ন পেলেন আইনজীবী জয়নুল আবেদীন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে  মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী  জয়নুল আবেদীনের নাম ঘোষণা করেন।

এডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নের খবরে উল্লাসে ফেটে পড়েন তার কর্মী সমর্থকরা। এ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খানসহ একাধিক প্রার্থী। প্রথম দফায় বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে কেবলমাত্র বরিশাল-৩ আসন টি ফাঁকা রেখে পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

প্রথম দফায় বরিশাল-৩ আসনে আসনে প্রার্থী ঘোষণা না করায় রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল হয়তোবা এ আসনটি জোট বা সমমনা দলগুলোর জন্য ছেড়ে দিতে পারে দলটি। শরিক দল হিসেবে এ আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও শোনা যাচ্ছিলো। তবে বৃহস্পতিবার বিএনপি’র প্রার্থী ঘোষণা করাই সকল জল্পনা কল্পনার অবসান ঘটলো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪