| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে বিএসআরএমকে ২ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৩:২৫:৩৩:অপরাহ্ন  |  ১৮৯২৬৯৭ বার পঠিত
চট্টগ্রামে বিএসআরএমকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি : বায়ু দূষণের কারণে নগরের নাসিরাবাদ শিল্প এলাকাস্থ বিএসআরএম স্টিল মিলস লিমিটেডকে দুই (২) লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে এ জরিমানার তথ্য নিশ্চিত করেন সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

তিনি বলেন, ১ ডিসেম্বরে সোমবার বিএসআরএম কারখানা পরিদর্শনের সময় কারখানার উৎপাদন চলছিল। পরিদর্শনে বায়ু মনিটরিং পরীক্ষা করা হয়। ৩ ডিসেম্বরে গবেষণাগারের ফলাফল বিশ্লেষণে এসপিএম মানমাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালার গ্রহণযোগ্য মাত্রার বাইরে। এ প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে প্রতিষ্ঠানটি দুই (২) লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানা পরিশোধে প্রতিষ্ঠানটিকে সাত দিন সময় দেওয়া হয়। এছাড়া  প্রতিষ্ঠানটিকে ধোঁয়া প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লিখিতভাবে তা জানাতে বলা হয়েছে।

বায়ু দূষণের কারণে নগরের নাসিরাবাদ শিল্প এলাকাস্থ বিএসআরএম স্টিল মিলস লিমিটেডকে দুই (২) লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে এ জরিমানার তথ্য নিশ্চিত করেন সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪