| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যালটে নির্বাচন অধিক স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হবে: জাতিসংঘ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ২২:৩৭:৩১:অপরাহ্ন  |  ১১৭৫৯৩৪ বার পঠিত
ব্যালটে নির্বাচন অধিক স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হবে: জাতিসংঘ

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের জন্য জাতিসংঘের ঢাকা কার্যালয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং আয়োজন করা হয়েছে। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনকে জাতিসংঘ পক্ষ থেকে প্রদত্ত সম্ভাব্য কারিগরি সহায়তার একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

জাতিসংঘ জানায়, ব্যালট প্রকল্পের মাধ্যমে নির্বাচন কমিশনের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সহায়তা দেওয়া হবে—যার মধ্যে রয়েছে কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা, প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সরবরাহ এবং নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভূক্তি ও সঠিক তথ্য নিশ্চিতে কার্যক্রম। এছাড়া নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষায় প্রযুক্তি ও পরিচালনাগত পরামর্শও প্রদান করা হতে পারে।

জাতিসংঘের প্রদত্ত সহায়তাগুলো তার প্রতিষ্ঠানের মূল নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে; যেখানে জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানা, মানবাধিকার সুরক্ষা ও পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোকে এসব সহায়তার ধরন, প্রয়োগ পদ্ধতি ও প্রয়োজনে সহযোগিতার শর্তাবলি সম্পর্কে অবহিত করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪