| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাদ্য কর্তৃপক্ষ থেকে প্রশাসনে এ বহুমুখী প্রতিভার অধিকারিণী

কিশোরগঞ্জের নতুন ইউএনও লাক্স সুন্দরী সোহানিয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০০:০৩:০০:পূর্বাহ্ন  |  ১১৫৮৭৬৫ বার পঠিত
কিশোরগঞ্জের নতুন ইউএনও লাক্স সুন্দরী সোহানিয়া

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে স্থান পাওয়া তানজিয়া আঞ্জুম সোহানিয়া। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক পদ থেকে বদলি করা হয়।

২০১০ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে উঠে আসেন সোহানিয়া এবং ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল পুরস্কার জেতেন। শোবিজে সীমিতভাবে কাজ করলেও পড়াশোনায় মনোযোগী ছিলেন তিনি। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় ও কুমুদিনী কলেজ থেকে জিপিএ-৫ অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়েন। পরে ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নির্বাচিত হন।


দেশজুড়ে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগের অংশ হিসেবে কিশোরগঞ্জে দায়িত্ব পাচ্ছেন তিনি। সংস্কৃতি চর্চা, গান, অভিনয় ও নাচে জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া সোহানিয়া শিক্ষাজীবন থেকেই বহুমুখী প্রতিভার পরিচয় দিয়ে আসছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪