কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের বাসিন্দা মৃত মতালী আলীর ছেলে রফিক ইসলাম (৪৮)–কে জনসমক্ষে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত রফিক স্থানীয় একটি দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে চড়ে আসা কয়েকজন দুর্বৃত্ত গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামের আরও দুইজন আহত হয়েছে বলে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন। ঘটনার পরপরই দৌলতপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।
সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ।
রিপোর্টার্স২৪/এসএন