| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৫:২২:০০:পূর্বাহ্ন  |  ১১৬৫১৫২ বার পঠিত
ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। 

আজ (শুক্রবার) বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তার শাশুড়ি খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি তদারকি করতে এবং তার লন্ডন যাত্রায় সঙ্গী হতে। প্রায় দীর্ঘ ১৭ বছর পর গত মে মাসে একবার খালেদা জিয়ার সঙ্গে দেশে এলেও এবার অসুস্থ শাশুড়িকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার এই ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

এদিকে জোবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর খবর এলেও, খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪